History of July 2024


Channel's geo and language: not specified, not specified
Category: not specified


জুলাই বিপ্লবের ঘটনাপ্রবাহের অডিও-ভিজ্যুয়াল ডকুমেন্ট ও স্থিরচিত্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদি সংরক্ষণের উদ্যোগে আমাদের প্রচেষ্টা!
Page link : https://www.facebook.com/profile.php?id=61566980617276&mibextid=ZbWKwL

Related channels

Channel's geo and language
not specified, not specified
Category
not specified
Statistics
Posts filter


Video is unavailable for watching
Show in Telegram
অস্ত্রের সামনে ইটের যুদ্ধ। ফিরে দেখা আমাদের জুলাই


শহিদ তাহমিদকে ভুলে যান নাই তো?

আমাদের সন্তানদের আমরা শহিদ তাহমিদের ঝাঁঝরা বুক দেখাব, মুখে লেগে থাকা হাসি দেখাব, আর দেখাব ১৫ বছর বয়সী এক কিশোরের রাস্তায় নেমে আসার সাহস!

আমাদের সন্তানরা হবে বীর শহিদ তাহমিদের উত্তরসূরী।


শহীদের বাবা


শহিদ আফিকুল ইসলাম সাদের র'ক্তে মাখা পথ!

৫ তারিখ লং মার্চ টু ঢাকার জন্য সবাই জড়ো হ‌ওয়া শুরু করলে স'ন্ত্রা'সী পুলিশ বাহিনী ধামরাইয়ের বিভিন্ন পয়েন্টগুলোতে গুলিবর্ষণ শুরু করে। সকাল থেকে দুপুর পর্যন্ত এই গুলিবর্ষণ চলে বিভিন্ন পয়েন্টে। তন্মধ্যে শরীফবাগ এবং হার্ডিঞ্জ স্কুল মোড় অন্যতম। এ সময় পুলিশের গুলিতে মোট ১৫ জনের মতো আহত হয়।

হার্ডিঞ্জ স্কুল মোড়ে মাথায় গুলি লাগে শহীদ সাদ এর। ছয় দিন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১১ আগস্ট শহীদ হন সাদ।

শহীদ সাদ এর রক্ত
বৃথা যেতে পারে না!


Inspired by Bangladeshi students ❤️
আমরা বারবার জুলাইয়ের কাছে ফিরে যাবো 🌸


আবু সাঈদের আত্মত্যাগ সারা দুনিয়াকে উদ্দীপনা যোগাচ্ছে। ইন্দোনেশিয়ার যুবক একই ভঙ্গিমায় পুলিশের সামনে।


খাটিয়ায় শুয়ে আছেন শহিদ মনিরুল ইসলাম। সন্তান রিফাত শেষবারের মত বাবার পায়ে মাথা রেখে সবকিছুর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছে।

তারিখ ১৯ জুলাই, ২০২৪


শহিদের বাবার হতাশা।


চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গের স্ট্রেচারে বীর চট্টলার সাহসী সন্তান ওয়াসিম, ফারুক আর শান্তের লাশ। একই বৃন্তের ফুলগুলো যে অকালেই ঝরে পড়েছিলো সেদিন।

চব্বিশের ১৬ জুলাইয়ে যখন সূর্য অস্তমিত হচ্ছিলো, তখন যেনো চট্টগ্রামের রাজপথ থেকে একে একে আমাদের ভাইদের লাশ জড়ো হচ্ছিলো মেডিকেলে। একদিকে আযানের ধ্বনি আর তার চতুর্দিকে যেনো হাহাকার, আর্তনাদ। সন্ত্রাসী ছাত্রলীগ-যুবলীগ ও পুলিশলীগের হামলায় রক্তস্নাত হয়েছিলো বার আউলিয়ার শহর, আমাদের প্রিয় চট্টগ্রাম।

শান্ত, ওয়াসিম, ফারুকরা আমাদের প্রেরণার, আমাদের অহংকার। বাহ্যিক কোনো পরিচয়ে আমরা শহীদদের মাঝে পার্থক্য করি না। স্বাধীনতার জন্য তারা দেহের তাজা লাল খুন বিলিয়ে দিয়েছে, প্রাণ বিসর্জন দিয়েছে। তারা শহীদ হতে রাজপথে নেমে এসেছিলো, যে শাহাদাতের তামান্না তারা লালন করেছিলো অনেক দিন ধিরে। তাদের চেনার জন্য তো এটাই যথেষ্ট।


ইমরানের হাতে তার মাথার খুলির ছবি।
স্নাইপারের গু/ লি মাথার একপাশ দিয়ে ঢুকে আরেকপাশ দিয়ে বের হয়ে গিয়েছিলো।

৩ মাস মাথা থেকে আলাদা ছিলো খুলি।
এখন সে আর কিছুই মনে রাখতে পারেনা।
নিজ থেকে কোনো কথা নেই তার।
স্মৃতিভ্রষ্ট হয়ে গেছে।

আহারে ইমরান ভাই.
আমাদেরও তো একই অবস্থা।
আমরাওতো জুলাই ভুলতে বসেছি।

© মাহবুবুর রহমান


‘ছাত্রদের আন্দোলনে ভর করে একদল মানুষরূপী পশু ছিন্নভিন্ন করে দেয় পুরো দেশটিকে। জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে আমার এ দেশটিকে। আমরা আবার দেশটিকে ঠিক করে নিব। কারণ, আমাদের নেতৃত্বে আছে জননেত্রী শেখ হাসিনা।’

- ফেরদৌস আহমেদ

সারাদেশের মানুষ যখন একে একে ছাত্রদের পাশে এসে দাঁড়াতে শুরু করেছে, বিভিন্ন পেশাজীবি সংগঠন যখন ছাত্রদের সাথে সংহতি জানিয়ে যোগ দিচ্ছে আন্দোলনে, তখন সরকারের পৃষ্ঠাপোষকতায় আগুনে ক্ষতিগ্রস্ত বিটিভে ভবন পরিদর্শন করে সেখানে আওয়ামী চলচ্চিত্র কলাকুশলীদের নিয়ে এক মানববন্ধন করেন ফেরদৌস, শমি কায়সার, নিপুণ, রকেয়া প্রাচী ও সাজু খাদেমরা।

তারিখ ১আগস্ট ২০২৪


‘আমাদের আন্দোলন বলে জিনিসটাকে আলাদা করার এখন আর কিছুই নাই। শুধুমাত্র একটা গোষ্ঠী ছাড়া সমগ্র জাতির আন্দোলন। বাচ্চারা ছাদে যাইতে পারতেছে না। হেলিকপ্টার দিয়ে গুলি কইরা মাইরা ফেলতেছে। মিথ্যা এটা? কয়টা সত্যকে আড়াল করবেন?

এখন ইন্টারনেটের যুগ। এগুলো সারাজীবন থেকে যাবে। ইতিহাস বিকৃত করা যায় বইপুস্তকে, ডিজিটাল মাধ্যমে করতে পারবেন না। আর কতদিন! করেন... ’

- অভিনেতা আসাদুজ্জামান আসাদ

তারিখ ০১ আগস্ট ২০২৪ (আন্দোলনের মাঠ থেকে)


"সংগ্রামী ভাই ও বোনেরা, নমস্কার ও আসসালামু আলাইকুম। আমি খোকন চন্দ্র বর্মণ উন্নত চিকিৎসার জন্য রাশিয়া যাচ্ছি। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন যেন ভগবান আমাকে দ্রুত সুস্থতা দান করেন। আপনাদের ভালোবাসা ও দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি।"

জুলাইয়ের জীবন্ত শহীদ এবং এনসিপি'র কেন্দ্রীয় সদস্য খোকন চন্দ্র বর্মণ, জুলাইয়ের নরখাদক হাসিনার পুলিশ বাহিনীর লাইভ বুলেটে যার মুখমণ্ডলের প্রায় ৮০% বিকৃত হয়ে যায় এবং এর ফলে তার একটি চোখ পর্যন্ত নষ্ট হয়ে যায়। তিনি আজ চিকিৎসার উদ্দেশ্যে দ্বিতীয় বারের মতো রাশিয়া যাচ্ছেন। সবার কাছে দোয়া চেয়েছেন।


যদি বলেন বিপ্লবের মহানায়ক কে,আমি বলবো হাসনাত আব্দুল্লাহ—এখন পর্যন্ত বিপ্লবকে ধারণ করে এগিয়ে চলা নামটিও হাসনাত—ইতিহাস একদিন ঠিকই খুঁজে নিবে এই অকুতোভয় বীর সিপাহসালারকে♥️💥

দীর্ঘজীবী হন ক্যাপ্টেন 'হাসনাত আব্দুল্লাহ'🫡


যারা আফ্রিদির বউ ৬ মাসের প্রেগন্যান্ট দেখে কানতেসেন,তাদের জন্য!!


‘ছাত্রলীগ হটাও, দেশ বাঁচাও। স্বৈরাচার হটাও, দেশ বাঁচাও।’

মৃত্যুর আগেরদিন ছাত্রলীগ হটাও আহবান জানিয়ে পরদিন চট্টগ্রামে আন্দোলনে নেমে শহীদ হন ফয়সাল আহমেদ শান্ত।

১৫ জুলাই ২০২৪ (মাধ্যম: ফেসবুক)


চব্বিশের বিপ্লবে আমার কোনো কৃতিত্ব নাই। যারা ফ্যাসিস্টের পোষা পুলিশের গুলিতে শহীদ হয়েছেন, রক্ত ঝরিয়েছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, স্বজন হারিয়েছেন, পুরো কৃতিত্ব তাঁদের।

আপনি কিংবা আমি সুস্থভাবে নতুন বাংলাদেশের রঙ দেখতে পারছি, হাঁটতে পারছি। কেউ কেউ নতুন দেশ গড়তে গিয়ে চিরকালের জন্য পৃথিবী দেখার আলো হারিয়েছে, কেউ কেউ নতুন বাংলাদেশের মাটিতে পা রাখতে পারছে না, তার পা নেই বলে।

নিজেকে কৃতিত্ব না দিয়ে তাঁদেরকে দিন, যারা নিজেদের আলো হারিয়ে আপনাদেরকে আলোকিত করেছে। যারা নিজেরা না হাঁটতে পারলেও আপনাদেরকে স্বাধীন ভূমিতে হাঁটতে শিখিয়েছে।


‘আবু সাঈদের বুকে যেভাবে গুলি চালানো হয়েছে, পাখি শিকার করা হলেও এভাবে শিকার করা হয় না। এই গুলি আবু সাঈদের বুকে দেওয়া হয় নাই, বাংলাদেশের প্রত্যকটা নাগরিকের কলিজার মধ্যে গুলি দেওয়া হয়েছে।’

- সৈয়দ ফয়জুল করিম

৪আগস্ট ২০২৪ (আন্দোলনের মাঠ থেকে)


Video is unavailable for watching
Show in Telegram
জনগণের এই ক্ষোভ বিবেচনায় না রাখলে পুলিশ সংস্কার ফলপ্রসূ হবে না।


শহিদের মা...

20 last posts shown.

7 412

subscribers
Channel statistics